ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের

সংবাদ জমিন রিপোর্ট:
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের । অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৮ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করার পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এসময় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শিরোনাম