ফেনীতে বাজারে আগুনে পুড়ে ছাই হলো ১১ দোকান

ফেনী প্রতিনিধি:
বাজারে আগুনে পুড়ে ছাই হলো ১১ দোকান। ফেনীতে বাজারে আগুনে ১১টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে কোরাইশমুন্সি বাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, আগুনের সূত্রপাত হয় বাজারের টু-স্টার হোটেলের গ্যাসের চুলা থেকে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে দাহ্য পণ্য ও বিপুল মালামাল থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সেনবাগ উপজেলা থেকে একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রাও আগুন নেভাতে সহায়তা করেন।

শিরোনাম