রাজধানীতে অজ্ঞাত দুই ভবঘুরের লাশ উদ্ধার

সংবাদ জমিন রি‌পোর্ট:
অজ্ঞাত দুই ভবঘুরের লাশ উদ্ধার। রাজধানীর শ্যামপুরে ও কামরাঙ্গীচরে পৃথকভাবে অজ্ঞাতনামা দুই ভবঘুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শ্যামপুর থানার উপপরিদর্শক এসআই শাহাদাত হোসেন অজ্ঞাত পুরুষ (৫৫) ভবঘুরের মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

একই দিন বিকালে কামরাঙ্গীচরে থানার উপপরিদর্শক এসআই শামীম হোসেন অজ্ঞাত পুরুষ (৭০) ভবঘুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শিরোনাম