ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর। দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় সজীব হাসান এবং ইজহারুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হাসান (৩৫) জেলার ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে এবং ইজহারুল ইসলাম একই এলাকার তহিদুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘জেলার ফুলবাড়ি উপজেলার চিন্তামন এলাকায় নিহত সজীব হোসেনের শ্বশুরবাড়ি। আজ সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ি যায়। দুপুরের দিকে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার সময় বিরামপুর শহরের টিঅ্যান্ডটি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শিরোনাম