বিশেষ প্রতিনিধি:
পিকআপের চাপায় প্রাণ গেলো সিএনজি অটোরিকশার ৩ যাত্রীর। মৌলভীবাজারে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দুই জন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি অটোরিকশাচালক আলী নুর, যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। চালক আলী নুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। রুবেল ও রেহানের বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকায়। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তারা সিএনজির যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।