সিংগাইরে মহান ভাষা ও শহীদ দিবসে ফকির মওলা দরবার শরীফে সাধুর মেলা

স্টাফ রিপোর্টার
ধল্লেশ্বরী, কালীগঙ্গা ও পদ্মা বিধৌত মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার অন্তর্গত আজিমপুর গ্রামে ১৯৫৩ সালে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জন্ম গ্রহন এবং ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারী শনিবার রাত ১০ ঘটিকায় ওফাত গ্রহন করেন। পিতা আইনুদ্দিন পত্তনদার, মাতা রূপজান বিবি। দাদা আহাদী পত্তনদার ও নানা হযরত আলী মাদবর।

গানের ওস্তাদ আনোয়ার দেওয়ানের কাছে বিচার গানে শিক্ষা গ্রহন করেন এবং বৈরাবর দরবার শরিফের পীর কেবলা আউলাদে রাসূল গোলাম মওলা রেজুয়ীর কাছে শিষ্যত্ব গ্রহন করেন ও পরবর্তীতে খেলাফত প্রাপ্ত হয়ে পীরের আদেশক্রমে আজিমপুর গ্রামে ফকির মওলা দরবার শরিফ প্রতিষ্ঠা করেন। আজ ২১ ফেব্রুয়ারী আব্দুর রশিদ সরকারের ওফাত দিবসে ফকির মওলা দরবার শরীফে প্রতি বছরের ন্যায় সাধুর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

শিরোনাম