প্রধানমন্ত্রী একুশে পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার

সংবাদ জমিন রিপোর্ট:
একুশে পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘একুশে পদক ২০২৬’ হস্তান্তর করবেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পদক হস্তান্তর করা হবে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি অন্তর্র্বতীকালীন সরকার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়।

শিরোনাম