ওসিকে গালাগালি, বিএনপি নেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি
ওসিকে গালাগালি, বিএনপি নেতা আটকG হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দুর্ব্যবহার এবং ফেসবুকে গালিগালাজের ভিডিও ক্লিপ দিয়ে হেয় করার অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল। আটক ফেরদৌস আহমেদ চৌধুরী বাহুবল উপজেলা বিএনপির সভাপতি। তাকে আটকের প্রতিবাদে দলের নেতাকর্মীরা দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর এলাকা অবরোধ করেন। প্রায় ১৫ মিনিট মহাসড়কে অবস্থান করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

শিরোনাম