রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় সুমাইয়া আহমেদ বিন্দু (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ২০ লাখ টাকার বিনিময়ে নিহতের পরিবারের সঙ্গে বিষয়টি সমঝোতার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা এলাকার ডিকেএমসি হাসপাতালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সুমাইয়া আহমেদ বিন্দু ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার কাউছার আহমেদ জুয়েলের মেয়ে। স্বজনরা জানান, গত ২০ ফেব্রুয়ারি প্রসবজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হওয়ার পরপরই সুমাইয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, চিকিৎসকদের চরম অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই এই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শিরোনাম