ববি হাজ্জাজের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালো বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার:
ববি হাজ্জাজের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালো বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে বলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। দলটি বলছে, ঢাকা-১৩ আসনের ফলাফল-ডাকাতি ও ববি হাজ্জাজের অব্যাহত মিথ্যাচার অচিরেই সরকার পতনের কারণ হতে পারে।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এর আগে রবিবার সকালে নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে দেখতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে যান ববি হাজ্জাজ।

শিরোনাম