পটিয়ায় হাসপাতালের পাশে প্যাকেটে মিলল নবজাতক

সংবাদ জমিন রিপোর্ট:
হাসপাতালের পাশে প্যাকেটে মিলল নবজাতক। চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে উদ্ধার হওয়া দুই দিন বয়সী অজ্ঞাত এক নবজাতককে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে শিশুটি মারা যায়।

এর আগে রবিবার বিকেল ৪টার দিকে হাসপাতাল সংলগ্ন স্থানে একটি প্যাকেটের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে কান্নার শব্দ শুনে ছুটে যান হাসপাতালের কর্মীরা। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিরোনাম