সন্ত্রাসী হামলায় আহত সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা মারা গেছেন

যশোর প্রতিনিধি:
সন্ত্রাসী হামলায় আহত সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা মারা গেছেন। যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে হামলার শিকার হন। নিহত শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক। তিনি পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতা ছিলেন।

শিরোনাম