সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযান, সাংবাদিকদের মারধর

সংবাদ জমিন রিপোর্ট:
পুলিশের অভিযান, সাংবাদিকদের মারধর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পুলিশের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া অভিযানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, অভিযানের দৃশ্য ধারণ ও সরাসরি সম্প্রচার করছিলেন বাংলানিউজ টোয়েন্টিফোরের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদসহ কয়েকজন সংবাদকর্মী। এ সময় একদল পুলিশ সদস্য এসে তাদের কাজে বাধা দেন। নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্যরা লাঠিচার্জ করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়।

শিরোনাম