আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যানকে আটক করে পুলিশে সোপর্দ

বিশেষ প্রতিনিধি:
পুলিশে সোপর্দ। বগুড়ার কাহালু উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতার নাম পি এম বেলাল হোসেন (৫৬)। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার তেলিয়ান গ্রামের মৃত লজাবত প্রামাণিকের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‌‘সোমবার দুপুরে কিছু লোকজন বেলাল হোসেনকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে উপজেলার বীরকেদার ইউনিয়নের আগের একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিরোনাম