মাতাল হয়ে বিড়ালছানাদের নদীতে নিক্ষেপ করায় আদালতের কারাদন্ড

স্টাফ রিপোর্টার:
মাতাল হয়ে বিড়ালছানাদের নদীতে নিক্ষেপ করায় আদালতের কারাদন্ড। নভেম্বরের এক বিকেল। দক্ষিণ-পশ্চিম লন্ডনের টুইকেনহাম ব্রিজে দাঁড়িয়ে ছিলেন ৫৯ বছর বয়সী আন্দ্রু শেফার্ড। তার হাতে ছিল একটি বাক্স। আর সেই বাক্সের ভেতরে ছিল তার নিজের মেয়ের তিনটি ছোট্ট বিড়ালছানা। প্রত্যক্ষদর্শীরা পরে বলেছেন, শেফার্ড তখন মাতাল ছিলেন। আচমকাই তিনি বাক্সটি খুলে বিড়ালছানাগুলোকে একে একে টেমস নদীতে ছুড়ে ফেলেন। কেউ কেউ তাকে চিৎকার করে বলতে শুনেছেন, ‘ওদের মরতে দাও’। ঘটনাটি মুহূর্তেই স্তব্ধ করে দেয় আশপাশের মানুষকে।

পরে আদালতে জানা গেছে, একটি বিড়ালছানা পানিতে পড়ার আগেই ধরা পড়ে। বাকি দুটিকে ভেজা ও কাদামাখা অবস্থায় উদ্ধার করা হয়। ভাগ্যক্রমে তিনটিই বেঁচে যায়। ইতোমধ্যে তাদের দত্তক দেওয়া হয়েছে। তারা এখন নতুন ঘরে, নিরাপদ আশ্রয়ে। আদালতে আন্দ্রু শেফার্ড তিনটি সুরক্ষিত প্রাণীকে অকারণে কষ্ট দেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেন। তাকে ১৭ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে তা ১৮ মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।

শিরোনাম