মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয়ে সেলফী পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতা সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (দুপুর) ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার সুব্রত কুমার বিশ্বাস উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে।

শিরোনাম