সিংগাইরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত সাইদুর রহমান তারেক (৩৮) উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ মোট আটটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

শিরোনাম