বউ জামায়াতরে ভোট দিয়ে থাকলে হিতিরে তালাক দে,নেতাকর্মীদের বিএনপির এমপি

কুমিল্লা প্রতিনিধি:
বউ জামায়াতরে ভোট দিয়ে থাকলে হিতিরে তালাক দে, নেতাকর্মীদের বিএনপির এমপি। জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ায় দলীয় নেতাকর্মীদের স্ত্রীদের তালাক দেওয়ার পরামর্শ দিয়েছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) লালমাই উপজেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, ‘কিছু কিছু মুনাফিকের কাছেও আমি ঋণী আছি। এরা কিন্তু আমার দলের বড় বড় নেতা। এরা জামায়াতকে অর্থ দিয়েছে। নিজের বউ জামায়াতরে ভোট দিছে। এখন ইয়ানে (এখানে) ইফতার খাইতে (খেতে) আইছে। মাইত্তি (মারতে) হারস (পার) না? তুই বেডি ইগার লগে (ওই নারীর সঙ্গে) ঘর করস কেমনে? কয়, আই কিত্তাম (আমি কি করবো) হিতি কতা দিয়ালাইছে (সে কথা দিয়ে ফেলেছে)। হিতিরে তালাক দিই দে (তাকে তালাক দিয়ে দাও)।’

শিরোনাম