মনোনয়নের পর কবি মোহন রায়হানকে কেন পুরস্কার দিলো না বাংলা একাডেমি?
সংবাদ জমিন রিপোর্ট:
মনোনয়নের পর কবি মোহন রায়হানকে কেন পুরস্কার দিলো না বাংলা একাডেমি। মনোনয়েনের পর কবি মোহন রায়হানকে পুরস্কার দেয়নি বাংলা একাডেমি। কবি মোহন রায়হান তার নিজ ফেসবুক আইডিতে জানিয়েছেন, “এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়), আমাকে প্রদান করা হয়েছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।” তবে বাংলা একাডেমি বলছে, মনোনয়নের পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় সাময়য়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সোমবার ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়। এতে কবিতা ক্যাটাগরিতে কবি মোহন রায়হান মনোনীত হন। আজ দুপুরে পুরস্কার বিতরণের আগে কবি মোহন রায়হানের নাম ঘোষণা করা হলেও পুরস্কার বিতরণের সময় দেওয়া হয়নি। কবি মোহন রায়হান অনুষ্ঠানে উপস্থিতি চলেন। পরে তিনি সেখান থেকে চলে যান।