ধর্ষণের পর ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-৫

নরসিংদী প্রতিনিধি:
ধর্ষণের পর ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-৫। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। মামলায় নয় জনকে আসামি করা হয়েছে। এরপর রাতেই অভিযান চালিয়ে চার জনকে এবং শুক্রবার সকালে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মহিষাশুড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান (৬৫), তার ছেলে ইমরান দেওয়ান (৩২) এবং মো. ওবায়েদ উল্লাহ (৩৫), মূল অভিযুক্ত নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব আলী (৩০) ও মো. গাফফার (৩৭)। তবে মূল অভিযুক্ত নূরা এখনও ধরাছোঁয়ার বাইরে৷

শিরোনাম