মসজিদের হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি:
মসজিদের হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদ তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাওরা কান্দি গ্রামে হওয়া এ সংঘর্ষে নারীসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা হবিগঞ্জ আধুনিক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ তহবিলের হিসাব,নিকাশ নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। গত ২০ ফেব্রুয়ারি একই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে অন্তত ১০ জন আহত হন। ওই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছিলো। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে সন্ধ্যায় উভয় পক্ষ টেঁটা, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

শিরোনাম