থানার সামনেই লেগে গেলো বিএনপির দুই পক্ষের সংঘর্ষ,আহত-১০

ঝিনাইদহ প্রতিনিধি:
থানার সামনেই লেগে গেলো বিএনপির দুই পক্ষের সংঘর্ষ,আহত-১০। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থানার সামনে ধানের শীষের পরাজিত প্রার্থী রাশেদ খাঁনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনা সভা চলাকালে হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িত কিছু ব্যক্তি পুলিশের ওপরও চড়াও হয়। এতে তিন পুলিশ সদস্যসহ মোট ১০ জন আহত হন। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন থানার এএসআই জাহিদ হোসেন, কনস্টেবল পিকলু ও সেলিম। আহত অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিরোনাম