সিংগাইরে চুরির অভিযোগে সালিশে যুবকের চুল কাটা-জুতাপেটা,গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর ইউনিয়নের ফপতেপুর গ্রামে টিউবওয়েল চুরির অভিযেগে যুবকের চুল কাটা ও জুতাপেটার ঘটনা ঘটেছে।সোস্যাল মিডিয়ায় ঘটনাটি ভাইরাল হওয়ার পর থানয় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ২৫ জনকে।

জানা গেছে,ঐ গ্রামের মৃত খোরশেদের ছেলে রাকিব(২৪) এর সাথে লতিফ ভান্ডারীর পূর্ব শত্রুতা চলে আসছিল। সম্প্রতি এলাকার হারুন বেপারীর বাড়ির টিউবওয়েল চুরির সন্দেহে লতিফ ভান্ডারীর ছেলে রতনসহ কয়েকজন রাকিবকে বাড়ি থেকে ডেকে ফতেপুর স্কুলের মাঠে নিয়ে যায়। সেখানে সালিশে চান্দহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য দ্বীন ইসলামের নির্দেশে শেরুন বেপারী ৫০ বার জুতাপেটা করে রাকিবকে। সেই সাথে টিউবওয়েল চুরির অভিযোগে দ্বীন ইসলাম ও লতিফ ভান্ডারীর নির্দেশে রতন কেটে নেয় তার চুল। এ সময় তার ফুফাতো ভাই শরীফ তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও লাঠিপেটা ও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। থানা পুলিশের টনক নড়ে।

এ ঘটনায় রাকিব সুনির্দিষ্ট ৯ জন ও অজ্ঞাত আরো ২৫ জনকে আসামী করে থানায় মামলা করে। পুলিশ শুক্রবার এজাহারভুক্ত ঐ ৩ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। গ্রেফতারকৃতরা হলো,আওলাদ হোসেন(৫০),আরিফ(৩০) ও আনেছ(৪৫)। থানার ওসি(তদন্ত) স্বপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।কোন ছাড় দেয়া হবে না।

শিরোনাম