রাজধানীতে এক ব‌্যক্তির কাটা হাত-পা উদ্ধার

সংবাদ জমিন রি‌পোর্ট:
এক ব‌্যক্তির কাটা হাত-পা উদ্ধার। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পল্টন থানা-পুলিশ। প‌রে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ নিহ‌তের প‌রিচয় শনাক্ত ক‌রে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাটা দুই হাত উদ্ধার করা হয়। কাটা হাত-পা ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ ব‌লে জানি‌য়ে‌ছে পু‌লিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।

শিরোনাম