তেহরানসহ ইরানের ৫ শহরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ৫ শহরে হামলা। ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরান ছাড়াও ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহরে এই বিস্ফোরণগুলো ঘটেছে।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি (রিপাবলিক) এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, রাজধানীর অন্তত দুটি স্থানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। তেহরানের কেন্দ্রস্থল থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠতে দেখা যাচ্ছে বলে তারা নিশ্চিত করেছে।

শিরোনাম