নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে প্রাণ গেলো দুই শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক:
নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে প্রাণ গেলো দুই শ্রমিকের। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিয়াম (১৯) ও আনিস (২৫)। সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায়। তারা দুজনই নির্মাণশ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ছয় জন শ্রমিক মিলে নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে পলেস্তারার কাজ করেন। ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে পড়ে যান সিয়াম ও আনিস। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিরোনাম