চুরির অপবাদে তিন নারীকে বেঁধে নির্যাতন করে কেটে দেওয়া হলো মাথার চুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
চুরির অপবাদে তিন নারীকে বেঁধে নির্যাতন করে কেটে দেওয়া হলো মাথার চুল। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চুরির অপবাদে তিন নারীকে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ডহরগাঁও এলাকার সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণের চেইন চুরির চেষ্টা করার অভিযোগ তোলা হয়। অভিযোগের সত্যতা যাচাই বা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর না দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই তিন নারীকে আটক করেন। পরে দড়ি দিয়ে বেঁধে তাদের মারধর করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়।

শিরোনাম