ইরানে হামলায় নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না স্পেন

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে হামলায় নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না স্পেন। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এই সামরিক অভিযানকে ‘অন্যায় ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে মাদ্রিদ সাফ জানিয়ে দিয়েছে, স্পেনের রোটা ও মোরন ঘাঁটি কোনোভাবেই ইরানের বিরুদ্ধে চলমান এই হামলায় ব্যবহৃত হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘একতরফা সামরিক পদক্ষেপের’ কঠোর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অভিযান একটি ‘শত্রুতাপূর্ণ ও অনিশ্চিত আন্তর্জাতিক ব্যবস্থা’ তৈরি করছে।

শিরোনাম