সাটুরিয়ায় ডাকাতির ঘটনায় লুট হওয়া মাল যুবদল নেতার গুদাম থেকে উদ্ধার

সংবাদ জমিন,অনলাইন ডেস্ক:
যুবদল নেতার গুদাম থেকে উদ্ধার। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ১৪ টন রড এক যুবদল নেতার গুদাম থেকে উদ্ধারের পর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (১ মার্চ) রাতে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফরিদ হোসেন স্বাক্ষরিত নোটিশে অভিযুক্ত নেতা জয়নাল আবেদীনকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান উদ্দিন মল্লিক।নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদীনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিরোনাম