ইরান যুদ্ধের প্রভাব, ফিলিং স্টেশনগুলোতে হাহাকার

সংবাদ জমিন,অনলাইন ডেস্ক:
ইরান যুদ্ধের প্রভাব, ফিলিং স্টেশনগুলোতে হাহাকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে— এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গত কয়েকদিন ধরে তেল নিতে ভিড় করছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকরা। বৃহস্পতি ও শুক্রবারের পর শনিবারও (৭ মার্চ) ঢাকার ফিলিং স্টেশনগুলোতে তেল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। সরকার থেকে বিশেষ পরিস্থিতি বিবেচনায় আজ পাম্পে তেল সরবরাহ না করায় সংকট আরও বেড়েছে বলে অভিযোগ করছেন পেট্রোল পাম্প মালিকরা।

রাজধানীর বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা সালেহ আক্তার বলেন, কাল কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল পাইনি। তাই আজ সকাল সকাল বের হয়েছি, পরে বেলা বাড়লে যদি তেল না পাই। কিন্তু বেলা ১১টা পর্যন্ত কয়েকটা পাম্প ঘুরেও তেল পাইনি। সবাই বলছে গত দুদিন অতিরিক্ত তেল ওঠানোর কারণে পাম্পে তেল শেষ। তিনি বলেন, সরকার বলছে মজুত আছে, কিন্তু ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না।

শিরোনাম