অসুস্থ গরুর মাংস বিক্রি,কসাইকে জরিমানা

হিলি প্রতিনিধি:
অসুস্থ গরুর মাংস বিক্রি,কসাইকে জরিমানা। দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে লেবু মিয়া নামের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ওসমানপুর বাজারে ঘটনাটি ঘটে। লেবু মিয়া উপজেলার নুরজাহানপুর গ্রামের খাদেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাংস ব্যবসায়ী লেবু মিয়া মৃতপ্রায় একটি গরু জবাই করে সেই গরুর মাংস বিক্রি করছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। এ নিয়ে মাংস ব্যবসায়ীর কাছে লোকজন জড়ো হয়ে ভিড় করেন। মাংসে সমস্যা রয়েছে বলে সন্দেহ করলে স্থানীয় জনসাধারণ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে জানান। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাংসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেন।

শিরোনাম