মিরপুরে তিন সরকারি দফতরে একযোগে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি:
তিন সরকারি দফতরে একযোগে চুরি। কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারি দফতরে একযোগে চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, রেজিস্ট্রার কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কার্যালয়ে একযোগে চুরি হয়েছে। সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এমন চুরির ঘটনায় হতবাক সবাই।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাতের কোনও এক সময় তিনটি দফতরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির ঘটনা ঘটে। এ সময় তিনটি দফতরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। এ সময় সংশ্লিষ্ট দফতরের আলমারিতে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। কোনও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছেন কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

শিরোনাম