গাজীপুর প্রতিনিধি:
বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ-৩। গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনের ফুলকি ছিটকে তিন জন দগ্ধ হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা, বিক্রেতা ও পথচারীরা ভয়ে হুড়োহুড়ি করে দৌড় দিলে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন। এ সময় শ্রীপুর-মাওনা সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে শ্রীপুরের পৌরসভার মাওনা চৌরাস্তায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।