মালদ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণ গেলো ৫ বাংলাদেশীর,আহত-২
সংবাদ জমি রিপোর্ট:
ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণ গেলো ৫ বাংলাদেশীর, আহত-২ । মালদ্বীপের রাজধানী মালে থেকে ১০০ কিমি দূরে অবস্থিত দিঘুরা আইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত শেষ রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি প্রবাসী গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে নিহত পাঁচ প্রবাসীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন,১) তাজ উদ্দিন ইসলাম, ২) মো. সদর আলী, ৩) মো. রবিন মোল্লা, ৪) সফিকুল ইসলাম ও ৫) মো. নূরনবী সরকার
এছাড়া অগ্নিকাণ্ডে গুরুতর আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনকে বর্তমানে রাজধানী মালের আইজিএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।