মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন, দ্বিতীয় দফার প্রস্তুতি চলছে

সবাদ জমিন রিপোর্ট:
মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন, দ্বিতীয় দফার প্রস্তুতি চলছে । রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী ও সংসদ নেতার রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার শুরু হয়, যা সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা চলমান রয়েছে।

শিরোনাম