স্কুল শিক্ষার্থী রাব্বীর ঈদ করা হলো না, ছুরিকাঘাতে হত্যা
সবাদ জমিন রিপোর্ট:
স্কুল শিক্ষার্থী রাব্বীর ঈদ করা হলো না, ছুরিকাঘাতে হত্যা। রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাব্বী (১৭) নামের যুবক নিহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে ৫-৬ জন যুবক মিলে রাব্বিকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবক আঞ্জুমান মফিদুল ইসলাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুপন চৌধুরী জানান, শুক্রবার রাতে মগবাজার মধুবাগ মাদ্রাসা খেলার মাঠে রাব্বিকে ৫-৬ জন যুবক আটক করে বুকে পেটে ছুরিকাঘাত করে। সে সময়ে তার সঙ্গে একটি মেয়ে ছিল।