হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা জামিন পেয়েই প্রতিপক্ষের ওপর হামলা চালালো

পাবনা প্রতিনিধি:
হত্যা মামলার আসামী জামিন পেয়েই প্রতিপক্ষের ওপর হামলা চালালো। পাবনা সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা সাইদার রহমান মালিথা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা জামিনে কারামুক্ত হয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। শনিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মন্ডলের মোড় ও কিসমত প্রতাপপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আবুল কালাম আজাদ (৫৩), আলিম মালিথা (৪৫) ও সজীব মালিথা (৩৮)। তারা কিসমত প্রতাপপুর গ্রামের বাসিন্দা এবং তোফাজ্জল মালিথার ছেলে। এ ছাড়া আরও সাত জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আবুল কালাম আজাদ ও আলিম মালিথাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্য আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মালিথার অনুসারীরা প্রতিপক্ষ নিহত সাইদার রহমান মালিথার অনুসারীদের ওপর এ হামলা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

শিরোনাম