পিছন থেকে কূটনীতিককে জড়িয়ে ধরলো জামায়াতের আমির,ভিডিও ভাইরাল

সংবাদ জমিন রিপোর্ট:
পিছন থেকে কূটনীতিককে জড়িয়ে ধরলো জামায়াতের আমির,ভিডিও ভাইরাল। বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকে নানা ট্রল করছেন। আবার কেউ কেউ বিষয়টিকে নিছক প্রাণবন্ত আড্ডা ও খুনসুটি হিসেবে দেখছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডা. শফিকুর রহমান।

এতে অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, জাপান, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস ও ভুটানের রাষ্ট্রদূত–হাইকমিশনাররা। এ সময় অনেকেই তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন।

শিরোনাম