কুমিল্লা প্রতিনিধি:
১২ বাসযাত্রী নিহতের ঘটনায় তিনটি তদন্ত কমিটি। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বিশ্বরোডে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে ১২ জন নিহতের ঘটনায় দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় রেলওয়ের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মোস্তাফিজুর রহমান ভুঁইয়া।
এ ছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান। তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে এবং নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।