সমঝোতার পথ সংকীর্ণ,ইরান মানবে না যৃক্তরাষ্ট্রের ১৫ দফা

আন্তর্জাতিক ডেস্ক:
সমঝোতার পথ সংকীর্ণ,ইরান মানবে না যৃক্তরাষ্ট্রের ১৫ দফা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা নিরসনে কোনও কার্যকর সমঝোতার পথ এখনও দৃশ্যমান হচ্ছে না। ওয়াশিংটন তেহরানকে ‘আরও মৃত্যু ও ধ্বংসের’ হুঁশিয়ারি দিলেও বিশ্লেষকরা বলছেন, সামরিক চাপ বাড়িয়ে ইরানের অনড় অবস্থান পরিবর্তন করা কঠিন হতে পারে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আল-মনিটর এ খবর জানিয়েছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ওই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপের কথা বলা হয়েছিল। বৃহস্পতিবার মার্কিন আলোচক স্টিভ উইটকফ জানান, পাকিস্তানের মাধ্যমে ইরানকে এই পরিকল্পনা পাঠানো হয়েছে এবং তেহরান এখন ‘পিছু হটার পথ’ খুঁজছে।

শিরোনাম