আন্তর্জাতিক ডেস্ক:
উদ্ধার করা হলো ২১ বাংলাদেশী লাশ। ভূমধ্যসাগরে ভাসমান একটি রাবারের নৌকা থেকে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) গ্রিস কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। খবর ফ্রান্স ২৪ এর। নৌকাটিতে থাকা অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর যাত্রাপথে খাবার ও পানির অভাবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকৃত ব্যক্তিরা।
গ্রিস কোস্টগার্ড জানিয়েছে, শুক্রবার ক্রেট দ্বীপের কাছে একটি ইউরোপীয় সীমান্ত সংস্থার জাহাজ ২৬ জনকে উদ্ধার করেছে তারা। উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী এবং একজন কিশোর রয়েছে। কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন সুদানি ও একজন চাদের নাগরিক। এর মধ্যে দু’জনকে ক্রেট দ্বীপের হেরাক্লিয়নের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, নৌকায় থাকা এক পাচারকারীর নির্দেশে নিহতদের দেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়েছে।