দেশবিরোধী চুক্তি করে আমেরিকার স্বার্থ রক্ষা করেছে ইউনূস সরকার,এর বিচার চাই: সিপিবি

সংবাদ জমিন রিপোর্ট:
দেশবিরোধী চুক্তি করে আমেরিকার স্বার্থ রক্ষা করেছে ইউনূস সরকার,এর বিচার চাই। দেশবিরোধী চুক্তি করে ইউনূস সরকার আমেরিকার স্বার্থ রক্ষা করার অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি মনে করে, এই চুক্তি বাংলাদেশের জনগণকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দেবে। এই চুক্তি বাতিল না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে হাতিরঝিলে পথসভায় এসব কথা বলেন বক্তারা।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, “অনির্বাচিত সরকারের কোনও অধিকার ছিল না এ ধরনের চুক্তি করার। গোপনে এই চুক্তি করে আমেরিকার স্বার্থ রক্ষা করেছে ইউনূস সরকার। কৃষি, শিল্প আর আন্তর্জাতিক বাজারে টিকতে পারবে না। কোনও মতামত দিতে পারবে না বাংলাদেশ।” এই চুক্তি বাতিলের দাবিতে সিপিবি জনমত গড়ে তুলছে জানিয়ে সিপিবির এই নেতা বলেন, “এই চুক্তি বাতিল না করা হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সিপিবি চুক্তি বাতিল করাতে বাধ্য হবে।”

শিরোনাম