খিলগাঁওয়ে ঘরের ভেতর থেকে মিললো মা ও শিশুর লাশ

সংবাদ জমিন রিপোর্ট:
ঘরের ভেতর থেকে মিললো মা ও শিশুর লাশ। মা ও শিশুর মরদেহ উদ্ধার। রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে মাহিম নামে পাঁচ বছরের ছেলে শিশু ও মা নার্গিস বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত করে পুলিশ জানিয়েছে শিশুটিকে গলা কেটে হত্যার পর মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ২টা থেকে ৪টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুুলিশ।

খিলগাঁও থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তারাবাদ আব্দুল হামিদের বাসা যাই। সেখানে রুমের ভেতর থেকে দরজা লক করা ছিল। বাইরে থেকে জানালা দিয়ে দেখা যায়, ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মহিলাকে। পরে দরজার লক খুলে দেখা যায় ওই নারী ঝুলছেন, পাশে বিছানার উপর শিশুটির গলাকাটা মরদেহ পরে আছে। পাশেই পরে আছে রক্ত মাখা ছুরি।” তিনি বলেন, “আইনি প্রক্রিয়া শেষে শিশু ও তার মার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”

শিরোনাম