চাঁদাবাজিতে অতিষ্ঠ সেই ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

সংবাদ জমিন রিপোর্ট:
চাঁদাবাজিতে অতিষ্ঠ সেই ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় চাঁদাবাজির ঘটনায় এক ভুক্তভোগী ব্যবসায়ী পরিবারের সদস্যরা আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি জাকিরকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাব-২। এর আগে ভুক্তভোগী ব্যবসায়ী পরিবারটি দেড় লাখ টাকা চাঁদাও দিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এসব তথ্য জ জানিয়ে বলেন, ‘‘বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে চাঁদাবাজ জাকিরকে গ্রেফতার করা হয়েছে। এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আলমগীর (৪৬) দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি ভাতের হোটেল চালাতেন। গ্রেফতার জাকির ও তার সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে নিয়মিত চাঁদা আদায় করতো। ওই ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করেন জাকির। এছাড়া অভিযুক্তরা প্রায়ই হোটেলে বাকি খেয়ে চলে যেতেন।

গত ৩০ মার্চ বিকালে জাকির ও তার সহযোগীরা আবারও হোটেলে এসে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে আতঙ্কিত হয়ে তিনি আরও ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন। এ ঘটনায় চরম ভীত ও হতাশ হয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে। পরে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেন।

শিরোনাম