ট্যাংকলরিতে ১৩৫০০ লিটার জ্বালানি তেল মজুত, গ্রেফতার-২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ট্যাংকলরিতে ১৩৫০০ লিটার জ্বালানি তেল মজুত, গ্রেফতার-২। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অবৈধভাবে ট্যাংকলরিতে মজুত করা সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মা স্ট্যান্ড এলাকায় মেহেদী এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। গ্রেফতার দুজন হলেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মো. জসিম (৩৮) এবং বার্মা স্ট্যান্ড এলাকার মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)। তারা দুজন ওই প্রতিষ্ঠানের কর্মচারী।

শিরোনাম