ফেরিতে ওঠার সময় নদীতে ট্রাক, নিহত-১

কিশোরগঞ্জ প্রতিনিধি:
ফেরিতে ওঠার সময় নদীতে ট্রাক, নিহত-১। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে স্থানীয় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল)​ বিকালে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিহত আপন (৩৫) বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লা বলেন, ‌‘ফেরিতে ওঠার সময় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ট্রাকচাপায় আপন নামের এক যুবক নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালছে।’

শিরোনাম