বিয়ে না করানোয় মা-মেয়েসহ ৩ জনকে হত্যা: পুলিশ

ফরিদপুর প্রতিনিধি:
বিয়ে না করানোয় মা-মেয়েসহ ৩ জনকে হত্যা। ফরিদপুরে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত যুবক আকাশ মোল্লাকে (২৫) গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম বলেছেন।

ফরিদপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে ট্রিপল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। এ ছাড়া যৌথ অভিযানে ভোরে বাড়ির পাশের একটি কলাবাগান থেকে হত্যাকারী আকাশ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে জানান।

শিরোনাম