আন্তর্জাতিক নৃত্য দিবসে বিজরীর স্মৃতিচারণ

বিনোদন রিপোর্ট:
আন্তর্জাতিক নৃত্য দিবসে স্মৃতিময় এক পোস্ট শেয়ার করেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতুল্লাহ। ছোটবেলার একটি ছবি প্রকাশ করে তিনি জানান, নাচই তার জীবনের ভিত্তি তৈরি করেছে এবং এই পথেই গড়ে উঠেছে তার আজকের পরিচয়।

তিনি লেখেন, “সঙ্গীত ভবন”-এ সাত বছর নাচ শেখা আমার জীবনের একটি বিরাট অভিজ্ঞতা। নৃত্যগুরু শিবলী মোহাম্মদের কাছে কত্থক, বেলায়েত হোসেন খানের কাছে ভরতনাট্যম এবং আমার মা জীনাত বরকত উল্লাহর কাছে দেশীয় লোকজ নৃত্যে আমার হাতেখড়ি হয়। েতিনি আরও বলেন, “আমার নৃত্যজীবনে সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছি আমার বাবা মে. বরকত উল্লাহর কাছ থেকে। তাদের কারণেই আজ আমি বিজরী।”

শিরোনাম