কুড়িগ্রাম প্রতিনিধি:
মৌমাছির কামড়ে জামায়াতের ৩ নেতাকর্মী আহত। কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় সংসদ সদস্যের কর্মসূচিতে যাওয়ার পথে মৌমাছির কামড়ে জামায়াতের তিন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) বিকালে উপজেলার বজরা ইউনিয়নের বীররহিম গ্রামের রব্বানি মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং জামায়াত কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা। স্থানীয় সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহীর কর্মসূচিতে অংশ নিতে তারা বীররহিম এলাকায় যাচ্ছিলেন।