বিনোদন ডেস্ক:
পোষ্য লাকিকে হারিয়ে শোকে কাতর দেব। প্রাণীপ্রেমী হিসেবে তারকাদের কথা প্রায়ই শোনা যায়। টলিউড নায়ক দেবও তেমনই একজন। পশ্চিমবঙ্গে যখন ভোটের ফলাফলের দিকে নজর সবার, তখনই খবর এলো—সাংসদ ও অভিনেতা দেব শোকে ডুবে গেছেন তাঁর পোষা প্রাণীকে হারিয়ে। জানা যায়, প্রিয় পোষা কুকুর ‘লাকি’-র মৃত্যুতে ভেঙে পড়েছেন এই তারকা।
ঘনিষ্ঠ সূত্র ও সামাজিক মাধ্যমে শেয়ার করা বার্তা থেকে জানা যায়, লাকি ছিল দেবের পরিবারের অত্যন্ত কাছের সদস্যের মতো। দীর্ঘদিন ধরে সে তাদের দৈনন্দিন জীবনের অংশ ছিল। তার চলে যাওয়ায় দেবের ব্যক্তিগত জীবনে তৈরি হয়েছে গভীর শূন্যতা। এক আবেগঘন বার্তায় দেব জানান, পোষা প্রাণীর সঙ্গে সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বরং এক নীরব সঙ্গের অনুভূতি। লাকির মৃত্যু তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে বলেও ইঙ্গিত পাওয়া যায়।